আজ (বুধবার, ১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি ও সংশোধিত প্রকল্প ২টি।
সভায় অনুমোদিত ১৬টি প্রকল্প হলো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৭টি, পানিসম্পদ মন্ত্রণালয়ের ৪টি, কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্প জয়পুরহাট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রকল্প, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি, সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্প।
আরও পড়ুন:
সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১৪টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো: (১) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন আর্চি নদী ও বুড়ি নদী পুনঃখনন প্রকল্প (২) ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদপ্তর পার্ট) (২য় সংশোধিত) (৩) জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন (২য় সংশোধিত) (৪) জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্প (২য় সংশোধিত) (৫) টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন (১ম সংশোধিত) (৬) বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ (২য় সংশোধিত) প্রকল্প (৭) মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সক্ষমতা জোরদারকণ (৮) মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা (৯) রাজশাহী বিভাগের জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন (১০) বাংলাদেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলজ বাস্তুতন্ত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনা (ইউএসএআইডি ইকোসিস্টেমস/প্রতিবেশ প্রকল্প—মৎস্য অধিদপ্তর অংশ) (প্রথম সংশোধিত) (অসমাপ্ত রেখে সমাপ্তকরণ), (১১) দেশের শিশু কিশোরসহ আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুকিঁপূর্ণ পুরাতন কংক্রিট সেতু/বেইলী সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ (২য় সংশোধিত) (১৪) দেশের দুর্গম ও প্রত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ প্রকল্প।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।





