
গাজার ছবি তুলে পুলিৎজার পেলেন ফিলিস্তিনি আলোকচিত্রী
ফিলিস্তিনি আলোকচিত্রী সাহের আলগোরা এ বছরের পুলিৎজার পুরষ্কার জিতেছেন। গাজার মানবিক সংকটের ছবি তুলে ‘ব্রেকিং নিউজ’ বিভাগে তিনি এ সম্মানজনক পুরস্কারটি জিতে নিয়েছেন। আজ (মঙ্গলবার, ৫ মে) এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটিওয়ার্ল্ড। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রদায়ক হিসেবে কাজ করেন সাহের আলগোরা।

আধুনিক যুগে হরমুজ প্রণালি ও অন্যান্য নৌ-অবরোধের ইতিহাস
যুদ্ধের অন্যতম প্রাচীন অস্ত্র হলো নৌ-অবরোধ (Naval Blockade)। সাগরপথের নিয়ন্ত্রণ (Control of sea routes) নিয়ে শত্রুর সরবরাহ বন্ধ করে তাদের আত্মসমর্পণে বাধ্য করতে এটি ব্যবহার করা হয়। এর জন্য কোনো পদাতিক বাহিনী (Infantry) বা আগ্রাসনের প্রয়োজন হয় না; কেবল শত্রুর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় রসদ (Essential supplies) আটকে দেয়াই যথেষ্ট।

গাজা অভিমুখী ত্রাণবহরের দুই সক্রিয়কর্মী ইসরাইলে আটক; নির্যাতনের অভিযোগ
গাজা অভিমুখী ত্রাণবাহী একটি জাহাজবহরের (ফ্লোটিলা) দুই শীর্ষ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরাইলে নিয়ে যাওয়া হয়েছে। আজ (শনিবার, ২ মে) ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শরণার্থী শিবিরে গাজাবাসীর মানবেতর জীবনযাপন; লেবানন পুনরুদ্ধারের ঘোষণা
মানবেতর জীবন যাপন করছে অবরুদ্ধ গাজা বাসিন্দারা। শরণার্থী শিবিরগুলোতে ক্রমেই ছড়িয়ে পড়ছে ইঁদুর ও বিভিন্ন কীট-পতঙ্গ। এতে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। এদিকে, লেবাননের দখলকৃত প্রতিটি ইঞ্চিই পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। মে দিবস উপলক্ষে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

গাজাগামী ত্রাণবহরে ইসরাইলি হামলা; মাঝ সমুদ্রে আটকা পড়েছেন শত শত মানুষ
গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে আন্তর্জাতিক জলসীমায় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের একটি ত্রাণবহরে হামলা চালিয়েছে ইসরাইলি নৌবাহিনী। এতে কয়েক শ অংশগ্রহণকারী মাঝ সমুদ্রে বিদ্যুৎহীন ও অচল হয়ে পড়া নৌযানগুলোতে আটকা পড়েছেন বলে জানা গেছে। আল জাজিরার প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা আরও বেড়েছে
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক আগ্রাসন চালিয়ে আসছে ইসরাইল। এতে দেশটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৫৯৪ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরার।

লেবাননে ‘হলুদ রেখা’ স্থাপনের দাবি ইসরাইলের; গাজার মতো বিভাজন
ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা দক্ষিণ লেবাননে একটি ‘হলুদ রেখা’ নির্ধারণ করেছে, যা গাজায় তাদের বাহিনী ও এখনো হামাসের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের মধ্যে থাকা বিভাজনরেখার মতো। সামরিক বাহিনীর দাবি, ওই রেখার কাছে তাদের সেনাদের দিকে এগিয়ে আসা সন্দেহভাজন হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর তারা ইতিমধ্যে হামলা চালিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আঞ্চলিক যুদ্ধের প্রেক্ষাপটে নিরাপত্তা অংশীদারত্ব নিয়ে আলোচনা কাতার-ইউরোপীয় ইউনিয়নের
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন সঙ্গে বৈঠকে লেবানন ও গাজার সংঘাতসহ আঞ্চলিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘গ্রেটার ইসরাইল’ পরিকল্পনার নীলনকশা: কতটা বাস্তব এ ধারণা?
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েকজন শীর্ষ কর্মকর্তার বক্তব্য মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগের ঝড় তুলেছে। তারা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ‘বৃহত্তর ইসরাইল’ (Greater Israel) বা ‘গ্রেটার ইসরাইল’র ধারণাকে— যে পরিকল্পনার কথা এত দিন চাপা স্বরে বলা হতো; এখন তা উচ্চারিত হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে।

ইরান যুদ্ধের মধ্যেই গাজায় নতুন করে ইসরাইলের হামলা, নিহত ১০
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। এছাড়াও মধ্য গাজায় হামাসের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরাইল সমর্থিত মিলিশিয়া বাহিনী। এতে মোট ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

আবারও আলোচনায় স্পেন; এবার ইসরাইলি রাষ্ট্রদূত প্রত্যাহার
ইসরাইল থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে স্পেন, যা ইসরাইল ও স্পেন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে। আজ (বুধবার, ১১ মার্চ) বুধবার প্রকাশিত সরকারি গেজেটে এ তথ্য জানানো হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজায় গণহত্যার পরও ইসরাইলকে মোদির সমর্থন
গাজায় গণহত্যার পরও ইসরাইলকে সমর্থন জানালেন ভারতের প্রধানমন্ত্রী। ইসরাইল সফরের প্রথম দিনে পার্লামেন্টের ভাষণে হামাসের প্রতি তীব্র নিন্দা জানান মোদি। অন্যদিকে ভারতকে বন্ধু উল্লেখ করে একই লক্ষ্যে কাজ করার আশা প্রকাশ করেন নেতানিয়াহু।