
হরমুজ প্রণালি খুলতে পাকিস্তানে সৌদি-তুরস্ক-মিসরের বৈঠক
ইরান যুদ্ধ বন্ধে উদ্যোগের অংশ হিসেবে রোববার পাকিস্তান তুরস্ক, মিসর ও সৌদি আরবের সঙ্গে আলোচনা করেছে। প্রাথমিক আলোচনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করার প্রস্তাবগুলো গুরুত্ব পায় বলে বিষয়টি জানেন—এমন সূত্রগুলো জানিয়েছে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতায় পাকিস্তান; আলোচনায় ফেরানোর উদ্যোগ
ইরান যুদ্ধ থামানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার প্রচেষ্টায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী
আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আলোচনার জন্য মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি পাকিস্তান সফর করবেন। আগামীকাল (রোববার, ২৯ মার্চ), সেখানে তিনি সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে এক ঘণ্টার বেশি ফোনালাপ: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তিনি আজ (শনিবার, ২৮ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বিস্তারিতভাবে টেলিফোনে আলাপ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ফোনালাপটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জ্বালানি সংকট মোকাবিলায় ৫৬ বিলিয়ন রুপি ভর্তুকি ঘোষণা পাকিস্তানের
ইরান যুদ্ধে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় তেল সংকটে দেশে দেশে হাহাকার দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ৫৬ বিলিয়ন রুপির ভর্তুকির ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এর আগে ভোক্তা সুরক্ষায় আবগারি শুল্ক কমিয়েছে ভারত। তবুও ফিলিং স্টেশনগুলোতে ভিড়। সংকটে জর্জরিত থাইল্যান্ডকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান।

যুক্তরাষ্ট্র–ইরান মধ্যস্থতায় সক্রিয় তিন দেশ
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান, তুরস্ক ও মিসরসহ কয়েকটি দেশ। এরই মধ্যে তেহরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

ইরানকে আলোচনায় আরও ‘সিরিয়াস’ হতে বললেন ট্রাম্প
ইরানের আলোচকদের আরও ‘সিরিয়াস’ হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশকে মেধাশূন্য করতে ২৫ মার্চে গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী: ঢাবি উপাচার্য
বাংলাদেশকে মেধাশূন্য করতে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী— এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: পাকিস্তানের প্রস্তাবকে চীনের জোরালো সমর্থন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা বা আলোচনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এ প্রস্তাবে প্রকাশ্য সমর্থন জানিয়েছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়, উত্তেজনা প্রশমনে যেকোনো গঠনমূলক উদ্যোগকে তারা স্বাগত জানায়।

ইরানের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান: আল জাজিরা
ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে বড় ভূমিকা পালন করছে পাকিস্তান। আল জাজিরার বিশেষ সূত্র নিশ্চিত করেছে যে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দেওয়া একটি যুদ্ধবিরতির প্রস্তাব বা শর্তাবলী সংবলিত নথি ইরানের কাছে হস্তান্তর করেছে ইসলামাবাদ।

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: জ্বালানি সংকটে ফিলিপিন্স-পাকিস্তানে বাড়ছে দুর্ভোগ
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপিন্স। দেশটিতে মাত্র দেড় মাসের জ্বালানি মজুত আছে। এরই মধ্যে তেলের দাম বাড়ায় কঠিন পরিস্থিতির মুখে গণপরিবহনের চালকরা। এদিকে, জ্বালানি সংকটে জীবিকা নিয়ে হুমকির মুখে পড়েছে পাকিস্তানের রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি চালকরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।