মার্কিন-প্রেসিডেন্ট
এশিয়ায় ট্রাম্প: এশিয়ায় চীনের খনিজ ও এআই আধিপত্যে লাগাম টানার ঘোষণা

এশিয়ায় ট্রাম্প: এশিয়ায় চীনের খনিজ ও এআই আধিপত্যে লাগাম টানার ঘোষণা

এশিয়ায় পা রাখতে না রাখতেই এআই প্রযুক্তি আর দুর্লভ খনিজ খাতে চীনের একচেটিয়া নিয়ন্ত্রণের লাগাম টেনে ধরতে মরিয়া ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এশিয়া প্যাসিফিক অঞ্চলের খনিজ সরবরাহ ব্যবস্থায় বেইজিং-এর বিকল্প তৈরি করবে কোয়াডভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। একইসঙ্গে এ অঞ্চলে চীনা প্রযুক্তির বিপরীতে মার্কিন এআই ইকোসিস্টেমের প্রচলন বাড়াতে আঞ্চলিক মিত্রদের নিয়ে দলভারী করছেন ট্রাম্প।

ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন পুতিন

ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছেছেন। এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে আলোচনায় চার রাজনীতিক

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে আলোচনায় চার রাজনীতিক

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে, ক্ষমতাসীন রিপাবলিকানদের ভরাডুবি আর বিরোধী ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ জয়ের পর, শুরু হলো ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি। দুই শিবিরে প্রার্থিতার দৌড়ে নাম এসেছে ৩২ নেতার। সম্ভাব্য প্রার্থী হিসেবে এরইমধ্যে মার্কিন ভোটারদের নজরে চার রাজনীতিক। রয়টার্স-ইপসোস জরিপে, হোয়াইট হাউজে যাওয়ার দৌড়ে আলোচনায়- রিপাবলিকান পার্টির জেডি ভ্যান্স ও মার্কো রুবিও এবং ডেমোক্রেটিক পার্টির জন ওসফ ও পিট বুটিজেজ। এমন পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক সংঘাতের পরিবর্তে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিভক্তি মেটানোর ডাক ডেমোক্র্যাট শিবিরে।

বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে আইআরজিসির হামলার দাবি

বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে আইআরজিসির হামলার দাবি

ইরানের সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে হামলার দাবি করেছে আইআরজিসি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, সৌদিসহ উপসাগরীয় মিত্রদের অনুরোধে ফের ইরানে হামলা চালানো থেকে বিরত আছেন তিনি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন চুক্তির দরকার নেই বলেও মন্তব্য তার। এদিকে সৌদি আরবে হামলা জোরদার করেছে হুথিরা।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু ডেমোক্র্যাটদের

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু ডেমোক্র্যাটদের

কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে ডেমোক্র্যাট শিবির। এখন পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা না জানালেও; সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে ১০ জনের নাম। তালিকায় আছেন গেলবারের ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস, ক্যালিফোর্নিয়ার বিদায়ী গভর্নর গ্যাভিন নিউসম ও জর্জিয়ার সিনেটর জন অসফের মতো হেভিওয়েটরা।

ইরানে হামলার হুমকি ট্রাম্পের; যুক্তরাষ্ট্রের কাছে ৭ দফা প্রস্তাব তেহরানের

ইরানে হামলার হুমকি ট্রাম্পের; যুক্তরাষ্ট্রের কাছে ৭ দফা প্রস্তাব তেহরানের

সম্প্রতি ফের ইরানে হামলা ও দেশটি ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানের দু’টি পারমাণবিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তুর ইঙ্গিতও দিয়েছেন তিনি। যদিও এনিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ৭ দাবিসহ একটি পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট প্রস্তাব পাঠানোর খবর মিলেছে। যা নিয়ে পর্যালোচনা করছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর; নিউ ইয়র্কে ফিলিস্তিনি-আমেরিকান নারী আইনপ্রণেতা

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর; নিউ ইয়র্কে ফিলিস্তিনি-আমেরিকান নারী আইনপ্রণেতা

মঙ্গলবার ভোটের ফলে দুই মুসলিম প্রার্থীর বিজয় দেখলো মার্কিনরা। ট্রাম্পের একের পর এক দুয়োধ্বনি উপেক্ষা করে মিশিগানে থেকে সিনেটের ২৩৭ বছরের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হন আবদুল এল- সাইদ। আর একই দিন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং হিজাব পরা নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক দলের আবের কাওয়াস।

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প জনগণের ‘কড়া থাপ্পড়’ খেয়েছেন: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প জনগণের ‘কড়া থাপ্পড়’ খেয়েছেন: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মধ্যবর্তী ফলে নিজ দলের হেরে যাওয়াকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র কটাক্ষ করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ ১১ অঙ্গরাজ্যের সিনেটের লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ ১১ অঙ্গরাজ্যের সিনেটের লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে কানসাস, টেক্সাস, মিশিগানসহ ১১টি অঙ্গরাজ্যের সিনেটের ফলাফল। বছরের শুরুতে ডেমোক্র্যাটদের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার বিষয়ে কেউ ভাবেনি। জনমত জরিপ ও আগাম ভোটের হিসাবে এসব আসনের প্রায় সবকটিতে পিছিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এদিকে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে রিপাবলিকানদের চারটি আসন দখলে নিতে পারলেই বাজিমাত করবে বিরোধী ডেমোক্র্যাট দল।

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ‘মিস্টার ভেটো’ হতে পারেন ট্রাম্প

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ‘মিস্টার ভেটো’ হতে পারেন ট্রাম্প

রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে, ‘মিস্টার ভেটো’ হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরোধী শিবিরের সঙ্গে সমঝোতার আগ পর্যন্ত চালু রাখতে পারেন ভেটো নীতি। রয়টার্সের খবর, যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে কংগ্রেসকে ছাড়াই শাসনব্যবস্থা পরিচালনার ছক কষছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে অভিবাসন, শুল্ক, আবাসন ও ব্যয় বিষয়ক নির্বাহী পদক্ষেপ নিয়ে কাজ শুরু করেছে হোয়াইট হাউজ।

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে যেকোনো কিছু সম্ভব: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে যেকোনো কিছু সম্ভব: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে যেকোনো কিছুই সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কি না-সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই হুথিদের বিরুদ্ধে ফের সৌদি ভূখন্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে রিয়াদ। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব।

ট্রাম্পের জনসমর্থন ৩২ শতাংশ; মধ্যবর্তী নির্বাচন ঘিরে প্রচারণা

ট্রাম্পের জনসমর্থন ৩২ শতাংশ; মধ্যবর্তী নির্বাচন ঘিরে প্রচারণা

মধ্যবর্তী নির্বাচনে আগে ট্রাম্পের জনসমর্থন এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২ শতাংশে। মিসিসিপি অঙ্গরাজ্যে সমাবেশে গিয়ে আটলান্টিকের নাম পরিবর্তন করে আমেরিকা মহাসাগর রাখার প্রস্তাব করেন ট্রাম্প। ভোটে কারচুপির কোনো সুযোগ দেয়া যাবে না বলেও বার্তা দেন তিনি। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিকে সমর্থন জানিয়েছে মিসিসিপির রিপাবলিকান সমর্থকরা। আর ওহাইওতে জমে উঠেছে ডেমোক্র্যাটদের প্রচারণা। এদিকে ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে পাঠানো ২০ হাজার ব্যালট বাতিলে ট্রাম্পের আবেদন খারিজ করে দিয়েছেন মার্কিন আদালত।