
জায়নবাদ থেকে দূরে তরুণ ইহুদিরা; চাপে ইসরাইলের আন্তর্জাতিক অবস্থান
যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে তরুণ ইহুদিরা জায়নবাদ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। সঙ্গে বাড়ছে ইসরাইলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতাও। এমন শঙ্কার মধ্যে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন ইয়াশার পার্টির গাদি আইজেনকট। এতে ইসরাইলে নতুন কোনো বাস্তবতার সূচনা হবে কি? রাজনৈতিক বিশ্লেষকের ধারণা, আইজেনকোটের সম্ভাব্য কিছু পদক্ষেপ ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে আনবে বেশ বড় পরিবর্তন। তবে নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠনে তার সামনে রয়েছে কিছু বড় চ্যালেঞ্জও।

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান ডানা হোয়াইট।

মদিনার তাবলিগের শীর্ষস্থানীয় মুরব্বি শেখ গাসসান মারা গেছেন
মদিনা মুনাওয়ারার তাবলিগের আন্তর্জাতিক শীর্ষস্থানীয় মুরব্বি শেখ গাসসান মারা গেছেন। আজ (সোমবার, ৯ নভেম্বর) তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তথ্যটি নিশ্চিত করেন।

সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে গেলো বছরের সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায়, সশস্ত্র অস্থিরতা ছড়ানোর অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মার্কিন কারাগারে নিয়মিত কোরআন ও বাইবেল পড়ছেন মাদুরো
মার্কিন সামরিক অভিযানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রের জেলে বন্দি হওয়ার পর এক বছর কাটতে না কাটতেই ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জীবনে এসেছে বড় ধরনের পরিবর্তন। মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বর শত্রু থেকে দেশটিকে তাদের একপ্রকার ‘সংরক্ষিত অঞ্চলে’ রূপান্তর করার পর ৬৩ বছর বয়সী মাদুরো এখন ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি দিন কাটাচ্ছেন।

ইরান যুদ্ধ নিয়ে শি-পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি এলে দেশটিতে নতুন করে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এপেক সম্মেলনে ইরান যুদ্ধ ও পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে শি ও পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। তবে তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে স্থলপথে পণ্য পরিবহন বন্ধে ‘টাস্কফোর্স আয়রন গেট’ কার্যকরের দাবি যুক্তরাষ্ট্রের। বিপরীতে ইরানের আক্ষেপ, মধ্যবর্তী নির্বাচনের পর থমকে গেছে শান্তি আলোচনা। এদিকে ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার কারণে উৎপাদন বন্ধ হওয়ায় বিদ্যুৎহীন কুর্দিস্তানের ৭০ শতাংশের বেশি বাসিন্দা।

ইরানে স্থলপথে পণ্য পরিবহন ব্যাহত করতে মার্কিন টাস্কফোর্স গঠন
অস্ত্র ও অবৈধ সামগ্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছে—এমন অভিযোগে ইরানে প্রবেশের স্থলপথগুলো কীভাবে ব্যাহত করা যায়, তা খতিয়ে দেখতে ২০ সদস্যের একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

৬০ বছরের গোপনীয়তা: পরমাণু অস্ত্র নিয়ে ইসরাইলের দীর্ঘ লুকোচুরি কি শেষ হতে চলেছে?
১৯৬০ সালের শুরুর দিকের ঘটনা। নেগেভ মরুভূমির ওপর দিয়ে ইসরাইলি সামরিক হেলিকপ্টারে চড়ে যাচ্ছিলেন কয়েকজন মার্কিন কূটনীতিক। হঠাৎ নিচে মৃত সাগরের (ডেড সি) পশ্চিমে একটি বিশাল নির্মাণকাজ চোখে পড়ে তাদের। মার্কিন প্রতিনিধিদলের এক সদস্য ইসরাইলি অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে প্রশ্ন করেছিলেন, নিচে এটি কিসের স্থাপনা তৈরি হচ্ছে? জবাবে ইসরাইলি কর্মকর্তা অবলীলায় বলেছিলেন, ‘একটি টেক্সটাইল (বস্ত্র) কারখানা।’

ইরানের পরমাণু কর্মসূচির তথ্য চেয়ে ২ কোটি ডলারের পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দেয়ার জন্য সর্বোচ্চ ২০ মিলিয়ন বা ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির আওতায় তথ্যদাতাকে প্রয়োজনে অন্যত্র সরিয়ে নেয়ার বা পুনর্বাসনের প্রস্তাবও দেয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র নতুন করে কোনো যুদ্ধ শুরু করলে দেশটিকে ‘ভয়াবহ জবাব’ বা মারাত্মক পরিণতির মুখে পড়তে হবে বলে শনিবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর কয়েক দিন পর তিনি এমন মন্তব্য করলেন।

৩৯ বছরেও অপ্রতিরোধ্য মেসি; টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট
বয়স টা ৩৯, কিন্তু মাঠের পারফরম্যান্সে যেন সেই চিরচেনা তরুণ লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে টানা দ্বিতীয় মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন তিনি। গোলের লড়াইয়ে পেছনে ফেলেছেন একাধিক তারকাকে। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি সতীর্থদের গোল করাতেও রেখেছেন অসাধারণ ভূমিকা।

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে হামের সবচেয়ে বড় প্রাদুর্ভাব, আক্রান্ত ৫ হাজার
৩৫ বছরের মধ্যে হামের সবচেয়ে ভয়াবহ সংক্রমণের কবলে যুক্তরাষ্ট্র। চলতি বছর দেশটিতে রোগ শনাক্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। এ পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে চারজনের।