মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

মানিকগঞ্জ
গ্রেপ্তার দুই আসামি
এখন জনপদে
অপরাধ
0

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ (শনিবার, ১১ জুলাই) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো।

গ্রেপ্তাররা হলেন— লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিংগীমারি গ্রামের মো. আতোয়ার রহমানের ছেলে মো. দুলাল হোসেন (৩১) এবং একই গ্রামের মো. ফয়জার আলীর ছেলে মো. জাহিনুর ইসলাম (৩১)।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে মানিকগঞ্জ সদর উপজেলার জাগির এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে জাগির পুলিশ বক্সের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই আসাদ মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

ডিবি পুলিশ আরও জানায়, অভিযানের সময় দুলাল হোসেনের দখল থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।

দুলালের ইয়াবা ক্রয়-বিক্রয়ে জাহিনুর ইসলাম সহযোগিতা করছিলো বলেও পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুলাল হোসেনের বিরুদ্ধে পূর্বে মাদকসহ বিভিন্ন ধারায় পাঁচটি এবং জাহিনুর ইসলামের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে মানবেন্দ্র বালো বলেন, ‘মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

এসএইচ