
নিষেধাজ্ঞার মধ্যেও ফিফা-উয়েফা থেকে বিপুল অর্থ পাচ্ছে রাশিয়ান ফুটবল
ফিফা এবং উয়েফা আয়োজিত টুর্নামেন্টে অংশ নেয়ার ক্ষেত্রে বাধা থাকলেও অর্থ সরবরাহ বন্ধ হচ্ছে না রাশিয়ার ফুটবলে। ইউক্রেন যুদ্ধের পর থেকে মোটা অঙ্কের অর্থ গিয়েছে দেশটির ফুটবল সংস্থার কাছে। আর রাশিয়ান সরকারও সুযোগ বুঝেই খেলাধুলাকে সংকটকালীন সময়ে অর্থ আয়ের সুযোগ হিসেবে ব্যবহার করে আসছে।

রাশিয়ায় ধারাবাহিক বোমা হামলা, এক সেনাসদস্য নিহত আহত সাবেক ইউক্রেনীয় উপদেষ্টা
রাশিয়ায় দুই দিনের ব্যবধানে দুটি গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির এক সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী মাইকোলা আজারভের সাবেক উপদেষ্টা সের্গেই জাভোরোতনি। গতকাল (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) সেন্ট পিটার্সবার্গে এবং আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) মস্কোয় এসব হামলার ঘটনা ঘটে।

শান্তি আলোচনার মাঝেই কিয়েভ–মস্কো পাল্টাপাল্টি হামলা
যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের জোর কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও ক্ষান্ত হয়নি রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার দুই দেশই রাতভর একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে বড় ধরনের বিমান ও ড্রোন হামলা চালানোর খবর দিয়েছে। রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে প্রায় ১ হাজার ২০০ ড্রোন ছুড়েছে ইউক্রেন, অন্যদিকে কিয়েভের একটি হাসপাতালে এবং ওদেসা বন্দরে প্রাণঘাতী আঘাত হেনেছে রুশ বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেন–রাশিয়া শান্তি আলোচনায় ইউরোপকে যুক্ত করতে একমত মস্কো ও কিয়েভ
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ অবসানে পরবর্তী ধাপের শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের যুক্ত করতে সম্মত হয়েছে মস্কো ও কিয়েভ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষ এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আবুধাবির পর এবার মস্কোয় শান্তি আলোচনা, পুতিনের সঙ্গে বসছেন ট্রাম্পের দূতেরা
ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি চুক্তির লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কোয় পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ক্রেমলিনে বৃহস্পতিবার দিনটির প্রথম ভাগেই পুতিনের সঙ্গে তাদের এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউক্রেন সীমান্ত থেকে আড়াই হাজার কিমি দূরে রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা
ইউক্রেন সীমান্ত থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার (১ হাজার ৫৫০ মাইল) দূরে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ওমস্ক শহরে দেশটির বৃহত্তম তেল শোধনাগার লক্ষ্য করে একটানা আট ঘণ্টার বেশি সময় ধরে ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও সামরিক নজরদারি চ্যানেলগুলোর বরাতে এ তথ্য জানা গেছে। কিয়েভ ইন্ডিপেন্ডেটের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত; ফাঁস হওয়া নথিতে দাবি
ইউক্রেনে প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত হয়েছেন বলে রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্তাতের ফাঁস হওয়া তথ্যে দাবি করা হয়েছে। আধুনিক রাশিয়ার ইতিহাসে সামরিক বাহিনীর এমন বিপুল প্রাণহানির নজির আর নেই। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তিতে মতামত চায় ইউরোপ, প্যারিসে রুবিওর সঙ্গে বৈঠক
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা শুরুর প্রেক্ষাপটে ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়েছে ইউরোপ। ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যেকোনো ধরনের চুক্তিতে ইউরোপের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সাফ জানিয়ে দিয়েছেন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক, মতপার্থক্য কমেছে বললেন কুশনার
দীর্ঘ নয় মাস পর ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রথমবার মুখোমুখি শান্তি আলোচনায় বসেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। মঙ্গলবার অনুষ্ঠিত এ ত্রিপক্ষীয় বৈঠকে উভয় পক্ষের মধ্যকার মতপার্থক্য অনেকটাই কমে এসেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে আলোচনায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র
ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আলোচনায় বসেছেন রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তির বরাতে জানা গেছে, মঙ্গলবার এ বৈঠক শুরু হয়েছে। চলতি বছর আবুধাবিতে এটি এ ধরনের তৃতীয় দফার বৈঠক। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জেনেভায় সবশেষ মুখোমুখি হয়েছিলেন তিন দেশের প্রতিনিধিরা।

আবুধাবিতে ইউক্রেন আলোচনায় অংশ নিচ্ছে ইউরোপ: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলতি সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিরসন নিয়ে অনুষ্ঠেয় আলোচনায় ইউরোপীয় দেশগুলো অংশ নেবে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো। রোববার এক রেডিও সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরান উত্তেজনা ও ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান এরদোয়ানের
তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল (শনিবার, ৭ নভেম্বর) তাদের মধ্যে এ ফোনালাপ হয় বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেট। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।