গাজীপুর
হকারদের জন্য দ্রুতই বিকল্প স্থান ব্যবস্থা করা হবে: এমপি রনি

হকারদের জন্য দ্রুতই বিকল্প স্থান ব্যবস্থা করা হবে: এমপি রনি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জিএমপির উচ্ছেদ অভিযান

আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। অভিযানে অংশ নিয়ে গাজীপুর-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি জানিয়েছেন, হকারদের পুনর্বাসনের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের জন্য ব্যবস্থা নেয়া হবে।

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

গাজীপুরের পূবাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পূবাইল রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পুবাইলের সজীব ও সাতানিয়া এলাকার বাপ্পি।

গাজীপুরে সুজনের সহ-সভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

গাজীপুরে সুজনের সহ-সভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

গাজীপুরে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি কামরুজ্জামান মোল্লার (৬৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে মরদেহ উদ্ধার করে সদর মেট্রো থানা পুলিশ।

গাজীপুরে বাস–মোটরসাইকেল সংঘর্ষে আগুন, আহত ১

গাজীপুরে বাস–মোটরসাইকেল সংঘর্ষে আগুন, আহত ১

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন একজন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার টাঙ্গাইলে সালাউদ্দিন টুকু

প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার টাঙ্গাইলে সালাউদ্দিন টুকু

কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা টাঙ্গাইল যাচ্ছেন। ২০ ও ২১ ফেব্রুয়ারি তিনি এ সফর করবেন।

শ্রীপুরে একজনের ভোট আরেকজন দেয়ার অভিযোগ

শ্রীপুরে একজনের ভোট আরেকজন দেয়ার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে লাকী বেগম নামের এক নারী ভোটারের ভোট আরেকজন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শ্রীপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এমন ঘটনার অভিযোগ পাওয়া যায়।

ভোট ও গণভোটের ছুটিতে ফাঁকা সাভার–আশুলিয়া, মহাসড়কে নেই যানজট

ভোট ও গণভোটের ছুটিতে ফাঁকা সাভার–আশুলিয়া, মহাসড়কে নেই যানজট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঘোষিত তিন দিনের ছুটিতে শিল্পাঞ্চল সাভার–আশুলিয়া ছেড়ে বাড়ির পথে গেছেন বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ। ফলে এ অঞ্চলের সড়ক ও মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা।

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে ‘মনের কথা’ লিখেছেন ৪০ হাজার ২০৬ নাগরিক

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে ‘মনের কথা’ লিখেছেন ৪০ হাজার ২০৬ নাগরিক

‘দেশের চাবি, আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে গণভোট–২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে ভোটের গাড়ি কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে স্থাপন করা ‘জনমত বাক্স’-এ দেশের সাধারণ মানুষ সরাসরি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে তাদের ‘মনের কথা’ লিখে জানিয়েছেন। ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রম চলাকালে টুকরো টুকরো কাগজে লেখা এসব মতামত জমা দেন নাগরিকরা। এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নির্বাচনের ছুটিতে গ্রামমুখী মানুষের ঢল; গাজীপুর–টাঙ্গাইল মহাসড়কে তীব্র চাপ

নির্বাচনের ছুটিতে গ্রামমুখী মানুষের ঢল; গাজীপুর–টাঙ্গাইল মহাসড়কে তীব্র চাপ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কারখানায় ছুটি ঘোষণার পর থেকেই ঘরমুখী শ্রমজীবী মানুষের স্রোত নেমেছে। একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ বাড়ির পথে রওনা হওয়ায় গাজীপুর অংশে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে সকাল থেকে বিভিন্ন স্থানে থেমে থেমে যান চলাচল করছে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ২১, সবাই আশঙ্কামুক্ত

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ২১, সবাই আশঙ্কামুক্ত

গাজীপুরের টঙ্গীতে বিএনপির একটি নির্বাচনি মিছিলে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ২১ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলেও পরে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

জাতীয় নির্বাচন উপলক্ষ্যে গাজীপুরে তিন বাহিনীর প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন উপলক্ষ্যে গাজীপুরে তিন বাহিনীর প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে তিন বাহিনীর প্রধানরা গাজীপুরে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত ৫৪ বছর বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি: রেজাউল করিম

গত ৫৪ বছর বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি: রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, গত ৫৪ বছর বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি, উল্টো হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে।